Alam
১১ অগাস্ট ২০২৫, ৫:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩০ জন

বিচার বিভাগ হতে হবে শক্তিশালী স্বাধীন

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের প্রতিষ্ঠানগত স্বাধীনতা দাবি করা মানে রাষ্ট্রের ওপর একক আধিপত্য বিস্তার করা নয়। এ বিষয়ে যে শঙ্কা রয়েছে, তা বাস্তবতার ভিত্তিতে নয়।

রবিবার (১০ আগস্ট) প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, দেশের সাংবিধানিক ইতিহাসে কখনো বিচার বিভাগ রাষ্ট্রের ওপর একক কর্তৃত্ব চাপিয়ে দেয়নি। বরং অতীতে দুর্বল বিচার বিভাগ নির্বাহী বিভাগের সঙ্গে অস্বাস্থ্যকর সমঝোতায় জড়িয়ে সাংবিধানিক সীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

তিনি জানান, সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগের দীর্ঘদিনের দাবি। এটি নিয়ে বিতর্ককে ক্ষমতার ভারসাম্যের প্রেক্ষাপটে দেখা উচিত। গত পাঁচ দশকে বিচার বিভাগ সবসময়ই নির্বাহী ও আইন বিভাগের তুলনায় পিছিয়ে থেকেছে, যদিও অনেক সময় রাষ্ট্রের একমাত্র কার্যকর অঙ্গ ছিল বিচার বিভাগ।

যুক্তরাজ্যের ২০০৫ সালের কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাক্টের উদাহরণ টেনে তিনি বলেন, ক্ষমতার পৃথকীকরণ বজায় রেখে পারস্পরিক সহযোগিতা রাখাই মূল লক্ষ্য হওয়া উচিত। তার মতে, প্রকৃত স্বাধীনতা মানে ক্ষমতার ভারসাম্য রক্ষা, আধিপত্য নয়। এজন্য একটি স্বাধীন ও কার্যকর সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা প্রয়োজন, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শরীফ উদ্দিন চাকলাদার। প্রধান বক্তা ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার কায়সার কামাল।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০