Alam
২০ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

  1. ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর নামে বিভিন্ন জাতীয় টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে (ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ১০ কোটি টাকার অনিয়মের অভিযোগ) এই শিরোনামে প্রকাশিত সাম্প্রতিক সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ।

সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গণমাধ্যমে প্রকাশিত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের অভিযোগগুলো বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো প্রেস বিজ্ঞপ্তি বা দাপ্তরিক অবস্থানের প্রতিফলন নয়। রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, অপসারণ কিংবা প্রশাসনিক কাঠামো পরিবর্তনের কোনো আইনগত ক্ষমতা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বোর্ড তাদের নিয়োগপত্রের শর্ত লঙ্ঘন করে অবৈধ নিয়োগ দেওয়া সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে, নিজস্ব ব্যক্তিদের নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নামে বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমে প্রচার করেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য হাইকোর্ট বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসকে তিন মাসের জন্য কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রাস্টি বোর্ড গঠন না করার নির্দেশও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে বিষয়টি যথাযথভাবে যাচাই করে সংবাদ প্রকাশ এবং ইতোমধ্যে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ সংশোধনের আহ্বান জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১১

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১২

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৩

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৪

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৫

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৬

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৭

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৮

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৯

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

২০