Alam
২ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৪৬ জন

তোমার জন্মের আগেই শিশির মনির ঢাবির ছাত্র: হাসনাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ সোমবার (১ সেপ্টেম্বর) রাতে আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেন। এর ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইল না।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “আজকের হাইকোর্টের রায় উল্টানোর নায়ক হলেন অ্যাডভোকেট শিশির মনির। বিকেলের ঘটনাটি ছিল একেবারেই টার্নিং পয়েন্ট।”

হাসনাত আরও লেখেন, হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর থাকলে ১৫ দিনের জন্য আদালত বন্ধ হয়ে যেত এবং ডাকসু নির্বাচনও আর সম্ভব হতো না। কিন্তু সেই সংকটময় মুহূর্তে শিশির মনির হাতে লিখে দ্রুত চেম্বার আদালতে পিটিশন দাখিল করেন এবং শেষ মুহূর্তে যুক্তি উপস্থাপন করে স্থগিতাদেশ উল্টে দিতে সক্ষম হন। তার ভাষায়, “ডাকসু নির্বাচন ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছে।”

এসময় তিনি ছাত্রদল প্রার্থীকে উদ্দেশ করে প্রশ্ন রাখেন, “তুমি যদি সত্যিই সময়মতো ডাকসু নির্বাচন চাও, তবে খুশি হওয়ার কথা। উল্টো সমালোচনা করলে সেটাই আসল স্ববিরোধিতা।”

অন্যদিকে, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন রিটের পক্ষে যে আইনজীবীকে নিযুক্ত করেছে, তিনি হলেন শিশির মনির। এই প্রশাসন ছাত্রদের রক্তের ওপর দাঁড়িয়ে বসেছে, অথচ কোনো দলের প্রতিনিধি হওয়ার কথা নয়।”

তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসে শুরু হয়েছে বিস্তর আলোচনা-সমালোচনা। একপক্ষের মতে, নির্বাচনের স্বার্থে শিশির মনির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যপক্ষ আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে।

সবশেষে হাসনাত আবদুল্লাহ বলেন, “যে আইনজীবী দ্রুত সিদ্ধান্ত নিয়ে নির্বাচন নিশ্চিত করেছেন, তার বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের অদূরদর্শিতা প্রমাণ করা। কাজটাই আসল বিষয়—কোনো ব্যক্তিগত ক্ষোভ নয়।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০