Alam
৮ অগাস্ট ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১২৮ জন

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় সারজিসের ফেসবুক পোস্ট

গাজীপুরে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এতে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে একজন সাংবাদিককে জবাই করে হত্যা করা হয়েছে, এবং আরেকজন সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবারের পর তুহিন একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে নির্মমভাবে হত্যা করে। একই দিনে অপর সাংবাদিক আনোয়ারকে দুপুরে ইট দিয়ে থেতলে গুরুতর আহত করা হয়। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেন, গাজীপুরে একজন বিএনপি নেতার চাঁদাবাজির তথ্য প্রকাশ করায় সাংবাদিকদের ওপর এ হামলা চালানো হয়। তাঁর অভিযোগ অনুযায়ী, সন্ত্রাসী হামলায় জড়িতরা স্থানীয় প্রভাবশালী মহলের সাথে যুক্ত।

নিহত ও আহত দুই সাংবাদিক পরস্পরের বন্ধু ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এখনো পর্যন্ত পুলিশ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

ফেনীতে ছাত্রদল-ছাত্রলীগ মিলেমিশে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

হবিগঞ্জের বাহুবলে জমি বিরোধে সৎ ভাইয়ের হামলা, মা-ছেলে আহত

ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ কমিটি ও সংস্কারের দাবি: টিম্পল পাল নিশান

১০

চাঁদপুরে এনসিপিতে বিএনপি ও গণঅধিকার থেকে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

১১

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের পূর্ণ শক্তির দল ঘোষণা

১২

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

১৩

ন্যান্সিকে এমপি হিসেবে দেখতে চান অলিদ তালুকদার

১৪

দাউদকান্দিতে ‘স্বপ্নযাত্রা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

১৫

ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাদ্দাম হোসেন

১৬

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

১৭

শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৮

জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৯

ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

২০