Alam
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

কুমিল্লার তিতাসের শোলাকান্দিতে বৃক্ষরোপণ, মাদকবিরোধী র‍্যালি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দিতে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শুভ বৃক্ষরোপণ, মাদকবিরোধী র‍্যালি ও সাহিত্য আড্ডা।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় শোলাকান্দির আল-হেরা স্কুল অ্যান্ড মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মুস্তাকিম। এরপর স্বাগত বক্তব্য দেন সাবেক বিজিপি কর্মকর্তা ফারুক কামাল। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সেনা কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম স্বপন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষা, মাদকবিরোধী সচেতনতা ও সাহিত্যচর্চার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ কাজে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

এছাড়া কবিতা প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মতিন সৈকত (এআইপি)। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান আলোচক নজরুল ইসলাম সরকার তাঁর বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। তাই মাদকবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তরুণদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিশেষ আলোচক বিশিষ্ট ব্যাংকার শাহ আলম বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে পরিবেশ সংরক্ষণ, মাদকবিরোধী সচেতনতা এবং সাহিত্যচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন আরও বেশি করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বীন ইসলাম রাজু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ. খালেক মোল্লা, কবি, লেখক ও গীতিকার মোজাইক জহিরুল হক, মো. মুস্তাফা কামাল মাস্টার, এবিএম গোলাম মোস্তফা, মো. খলিলুর রহমান, শাহ আলম সরকার, মো. আজহার সরকার, মো. আমির হোসেন, আবুল খায়ের, কবি অহিদুজ্জামান, সুমন রাহান, শাহ আলম, মাহাবুব আলম ও তোয়েব আলীসহ অনেকে।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার তিতাসের শোলাকান্দিতে বৃক্ষরোপণ, মাদকবিরোধী র‍্যালি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পাওনার দাবিতে সন্তানদের প্রতিবাদ

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষোভ, অব্যাহতির দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনও মুহূর্তে, আলোচনায় যারা ‎

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

১০

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১১

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

১২

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

১৩

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১৪

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১৬

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৮

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৯

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

২০