মোসলেম মোহাম্মদ
১৯ জুলাই ২০২৫, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৯০ জন

কেন লম্বা চুল আর দাড়িতে ছদ্মবেশ নিয়েছিলেন যুবদল নেতা নয়ন?

Screenshot

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে চরম আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যায়—লম্বা চুল, ঘন দাড়িতে একেবারে ভিন্ন চেহারার এক ব্যক্তি। পরে জানা যায়, তিনি আর কেউ নন—ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এমন রূপে নিজেকে তুলে ধরলেন তিনি?

অবশেষে নিজের মুখেই রহস্য ভাঙলেন নয়ন।

এক সাক্ষাৎকারে রবিউল ইসলাম নয়ন বলেন, “হ্যাঁ, ছবিটি আমারই। ২০২২ সালে আমি যখন হাইকোর্ট থেকে জামিন নিতে যাওয়া নেতাকর্মীদের সহায়তা করতে যাই, তখনই আমাকে তুলে নেয় সরকার। প্রায় পাঁচ থেকে সাত দিন ধরে আমাকে গুম করে রাখা হয়েছিল।”

সেই ঘটনার পর তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। কারাগার থেকে মুক্তির পর রাজপথে সক্রিয় থাকলেও একের পর এক হুমকি পেতে থাকেন তিনি। নয়নের ভাষায়, “চারপাশ থেকে বার্তা আসছিল—আমাকে পাওয়া গেলে আর জীবিত রাখা হবে না।”

সেই বাস্তবতায় জীবন রক্ষার জন্যই বদলে ফেলেছিলেন নিজের চেহারা।

“আমি দাড়ি রেখেছিলাম, চুল বড় করেছিলাম। শান্তিনগরের মোড়ে আমি মশাল মিছিল করেছি এই ছদ্মবেশেই। এটা ছিল একটা কৌশল—সরকারি নজর এড়িয়ে আন্দোলনে সক্রিয় থাকার জন্য,” বলেন নয়ন।

তবে তাঁর চেহারার এই পরিবর্তনের আরেকটি বাস্তব কারণও ছিল। তিনি জানান, “দীর্ঘ সময় বন্দি অবস্থায় থাকার কারণে সেলুনে যাওয়ার সুযোগ ছিল না। ফলে দাড়ি ও চুল স্বাভাবিকভাবেই বড় হয়ে যায়। পরে মুখে ফাঙ্গাসও হয়।”

একপর্যায়ে চিকিৎসকের পরামর্শে দাড়ি কেটে ফেলেন তিনি। এখনো হালকা দাড়ি উঠলে ফাঙ্গাসের সমস্যা দেখা দেয় বলে জানান নয়ন।

স্লোগানকে নিজের অস্তিত্বের অংশ বলে মনে করেন তিনি।

“স্লোগান আমার মনের খোরাক, রাজপথ আমার খেলার মাঠ, আর জেলখানা আমার রাজনৈতিক পাঠশালা। আমাকে স্লোগান দেওয়া থেকে বিরত রাখা মানেই নিঃশ্বাস বন্ধ করে দেওয়া,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমি প্রেক্ষাপট অনুযায়ী অঙ্গভঙ্গি ও কণ্ঠের ভিন্নতায় স্লোগান দিই—যাতে কর্মীরা উদ্যমী থাকে, প্রোগ্রামে মনোযোগ ধরে রাখতে পারে। কারণ, বিপ্লবীরা কখনো নীরব থাকে না, তারা স্লোগান দিয়েই সামনে এগিয়ে যায়।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০