Alam
৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ করতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে এ কর্মসূচির আওতায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, “একটি অবাধ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের জন্য আমরা মাঠপর্যায়ের সব সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছি। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী হবেন।”

পুলিশ সদর দফতরের মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উদ্দিন জানান, গত তিন মাস ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। আইজিপি ও অতিরিক্ত আইজিপি (এইচআর)-এর তত্ত্বাবধানে প্রস্তুত এই কোর্স নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, “এই বিশেষ উদ্যোগ শুধু পুলিশের সক্ষমতা বৃদ্ধি করবে না, বরং দেশের ইতিহাসে আসন্ন নির্বাচনকে একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত করবে।”

প্রশিক্ষণ কোর্সে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মানবাধিকার সুরক্ষা, সাইবার নিরাপত্তা, ভুয়া তথ্য প্রতিরোধ, জননিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০