Alam
১ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯ জন

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন পায়নি। মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে ফ্লোরিডা সফরের অনুমতি চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সারসংক্ষেপ নাকচ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবটি পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন যে, মশক নিধন কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে বিদেশ সফরের প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই কার্যকর ও উদ্ভাবনী পদ্ধতি খুঁজে বের করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়, মশক নিয়ন্ত্রণ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশে যাওয়ার পরিবর্তে স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণ করাই বেশি ফলপ্রসূ হতে পারে। তিনি দেশীয় পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৭ জানুয়ারি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। পরে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দেশের কয়েকটি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে। পরবর্তীতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে মো. রেজাউল করিম চৌধুরীর মেয়র পদে নির্বাচিত হওয়া বাতিল হয় এবং মামলার বাদী শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। পরে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১০

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১১

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১২

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৩

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৪

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৫

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৬

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৭

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৮

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৯

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

২০