Alam
১২ জুলাই ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

পরিবেশ ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ (সেশন-২) পেয়েছেন তরুণ ও মেধাবী সাংবাদিক মো. ইসমাইল হোসেন।

তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এসএ টিভি’র সাবেক রিপোর্টার এবং সামাজিক সংগঠন ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বর্তমানে তিনি ‘দৈনিক সময়ের চিত্র’ পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

১১ জুলাই, শনিবার বিকেলে রাজধানীর পল্টনের ইআরএফ অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারটি হস্তান্তর করেন সাবেক বিচারপতি জয়নাল আবেদীন। এ সময় দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ইসমাইল হোসেন ছাত্রজীবন থেকেই পরিবেশ রক্ষা ও সামাজিক নানা কর্মকাণ্ডে যুক্ত। মফস্বলের প্রতিকূলতা জয় করে নিজের মেধা ও সাহসিকতার জোরে তিনি সাংবাদিকতা জগতে নিজের স্থান করে নিয়েছেন। এর আগে তিনি দৈনিক মানবজমিন, ভোরের পাতা ও আনন্দ টিভির মতো দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করেছেন।

এই অর্জনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইসমাইল হোসেন। তিনি বলেন, বাগেরহাটের একবারে প্রান্তিক অঞ্চল থেকে উঠে এসে আজ এই পর্যায়ে পৌঁছানো আমার জন্য এক অন্যরকম অনুভূতি। সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ, আমি কেবল চেষ্টা করে গেছি। এই স্বীকৃতি আমার কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে।

প্রান্তিক পর্যায় থেকে উঠে আসার পেছনে বাবা-মায়ের অবদানের কথা স্মরণ করে এই তরুণ সাংবাদিক তার অর্জনটি উৎসর্গ করেছেন বাবা-মাকে। তিনি বলেন, যেহেতু পরিবেশ ও সমাজকর্মী ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছি, তাই এটি আমি আমার বাবা ও মাকে উৎসর্গ করলাম। তাদের অকুণ্ঠ ভালোবাসা, ত্যাগ আর সহযোগিতা ছাড়া আজকের এই অবস্থানে আসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ইসমাইল হোসেন বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো সংকটময় বিষয়গুলো নিয়ে আমি আরও ব্যাপকভাবে কাজ করতে চাই। দেশের গণ্ডি পেরিয়ে আমাদের পরিবেশগত সমস্যা ও সম্ভাবনাগুলো যেন আন্তর্জাতিক মহলে তুলে ধরতে পারি, সেজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পাওনার দাবিতে সন্তানদের প্রতিবাদ

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষোভ, অব্যাহতির দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনও মুহূর্তে, আলোচনায় যারা ‎

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১০

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

১১

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

১২

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১৩

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১৪

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১৫

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৭

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৮

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৯

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

২০