Alam
১৪ অক্টোবর ২০২৫, ২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯১৮ জন

ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে কোন দল, উঠে এলো জরিপে

ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব – দ্বিতীয় খণ্ড’ জরিপে দেখা গেছে, বাংলাদেশের ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে আছে।

রংপুর বিভাগে জামায়াতে ইসলামী এগিয়ে থাকতে দেখা গেছে, এবং বরিশাল বিভাগে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আগলে নিয়েছে নেতৃত্ব।

অন্যান্য বিভাগ যেমন ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রামে বিএনপি সর্বোচ্চ সমর্থন পেয়েছে।

বিভাগভিত্তিক সমর্থনের ভাগ:

ময়মনসিংহ: বিএনপি ৪৫.৭ %, জামায়াত ২৫.৮ %, আওয়ামী লীগ ১৭.৩ %, এনসিপি ৪.৭ %

সিলেট: বিএনপি ৪৪.৭ %, জামায়াত ২৯.৬ %, আওয়ামী লীগ ১৪.০ %

রাজশাহী: বিএনপি ৪৪.৪ %, জামায়াত ৪০.৯ %, আওয়ামী লীগ ৯.২ %

খুলনা: বিএনপি ৪৩.৩ %, জামায়াত ৩০.১ %, আওয়ামী লীগ ১৮.৩ %

ঢাকা: বিএনপি ৪০.৮ %, আওয়ামী লীগ ২৫.৮ %, জামায়াত ২৪.৩ %

চট্টগ্রাম: বিএনপি ৪১.৯ %, জামায়াত ২৭.৬ %, আওয়ামী লীগ ১৭.১ %

রংপুর: জামায়াত ৪৩.৪ %, বিএনপি ৩৬.৭ %, আওয়ামী লীগ ১২.৫ %

বরিশাল: আওয়ামী লীগ ৩১.৯ %, বিএনপি ২৮.৭ %, জামায়াত ২৯.১ %

সার্বিক অবস্থা:

সমীক্ষার ফল অনুযায়ী, ভোটারদের পছন্দে শীর্ষে বিএনপি, দ্বিতীয় অবস্থানে জামায়াত, তৃতীয় অবস্থানে আওয়ামী লীগ এবং চতুর্থ অবস্থানে এনসিপি রয়েছে।

জরিপটি পরিচালিত হয়েছে ৬৪ জেলায়, মোট ১০,৪১৩ জন ভোটারকে নিয়ে।

অংশগ্রহণকারীর মধ্যে ৬৯.৫ % গ্রামীণ ও ৩০.৫ % শহর থেকে।

লিঙ্গভিত্তিক: পুরুষ ৫৪.২ %, নারী ৪৫.৪ %, তৃতীয় লিঙ্গ ০.৪ %

বয়সভিত্তিক ভাগ: জেন জি (১৮–২৮) ৩৭.৬ %, মিলেনিয়াল (২৯–৪৪) ৩৩.৪ %, জেন এক্স (৪৫–৬০) ১৯.৮ %, ৬০+ ১.৩ %

বিভাগভিত্তিক নমুনা অংশগ্রহণ: ঢাকা ২৫.৬ %, চট্টগ্রাম ২০.০ %, রাজশাহী ১৫.০ %, খুলনা ১১.২ %, রংপুর ১১.০ %, ময়মনসিংহ ৯.৫ %, বরিশাল ৬.২ %, সিলেট ৫.৩ %

অন্যান্য প্রাসঙ্গিক দিক:

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির সমর্থন বৃদ্ধি পাচ্ছে; জামায়াতের সমর্থন তরুণ ভোটারদের মধ্যে কিছুটা বেশি হলেও বয়স বাড়লে তা কমে যাচ্ছে।

শিক্ষাগত স্তরের ওপর ভিত্তি করে দেখা গেছে, কম শিক্ষিত ভোটারদের মধ্যে বিএনপি বেশি সমর্থন পাচ্ছে, আর উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে জামায়াতের সমর্থন তুলনামূলক বেশি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০