Alam
৭ সেপ্টেম্বর ২০২৫, ২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

জাকসুর ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারার প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমর্ত্য রায় (আ ফ ম কামালউদ্দিন হল) ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্য নন। এ কারণে ভোটার ও প্রার্থী তালিকা থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।

গঠনতন্ত্রের ৪ ধারায় বলা আছে, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরাই জাকসুর সদস্য এবং ভোটার হিসেবে বিবেচিত হবেন। তারা নির্বাচনে প্রার্থী হওয়ারও সুযোগ পাবেন। তবে শর্ত অনুযায়ী, স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বোচ্চ ৬ বছর (৪+২) এবং স্নাতকোত্তর শ্রেণিতে সর্বোচ্চ ২ বছর (১+১) অধ্যয়নকালকে বৈধ ধরা হবে।

তবে ব্যতিক্রম হিসেবে ফার্মেসি বিভাগের স্নাতক কোর্সের মেয়াদ ৫ বছর হওয়ায় শিক্ষার্থীরা সেখানে সর্বোচ্চ ৭ বছর (৫+২) এবং চারুকলা বিভাগে স্নাতকোত্তর কোর্সের মেয়াদ ১.৫ বছর হওয়ায় শিক্ষার্থীরা সর্বোচ্চ ৩ বছর (২+১) অধ্যয়নকাল বৈধ হিসেবে গণ্য হবেন।

এ নিয়মের ভিত্তিতেই অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০