Fahim hassan
৬ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১০ জন

স্বামীর নামে মামলা করলেন সানাই মাহবুব

মডেল সানাই মাহবুবের বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা, আদালতের সমন জারি

ঢাকা:

আলোচিত মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ তুলে স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে এই মামলা দায়ের করা হয়।

সানাই মাহবুবের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা জানান, ২২ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযুক্তকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মামলার বিবরণ:

মামলায় বলা হয়েছে, ২০২২ সালের ২৭ মে সানাই মাহবুব ও আবূ সালেহ মূসার বিয়ে হয়। বিয়ের সময় সানাইয়ের পরিবারের পক্ষ থেকে আসবাবপত্র ও ১৫ ভরি স্বর্ণালংকার প্রদান করা হয়, যা বর্তমানে আসামির হেফাজতে রয়েছে।

পরে ব্যবসার কথা বলে আবূ সালেহ মূসা স্ত্রীর জমানো ১২ লাখ টাকা এবং তার বাবার কাছ থেকে ৭ লাখ—মোট ১৯ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু এই অর্থ অপচয় করে ফেলেন বলে অভিযোগ। এরপর ব্যক্তিগত ঋণ মেটাতে স্ত্রীকে অনৈতিক কাজের জন্য চাপ দেন বলে মামলায় উল্লেখ করা হয়।

একপর্যায়ে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন মূসা। এতে অস্বীকৃতি জানালে সানাই মাহবুবের ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। অভিযোগে আরও বলা হয়, ২০২3 সালের ১৫ সেপ্টেম্বর স্ত্রীকে মারধর করে বাসা থেকে বেরিয়ে যান আবূ সালেহ মূসা। এরপর সংসার করতে হলে ২২ লাখ টাকা যৌতুক দিতে হবে বলে জানিয়ে দেন তিনি।

পারিবারিক ও সামাজিক সমাধানের ব্যর্থ চেষ্টা:

সানাই মাহবুব জানান, বিষয়টি মীমাংসার জন্য তার পরিবার একাধিকবার উদ্যোগ নেয়। গত ১২ মে আফতাবনগরের বাসায় কথা বলতে গেলে আবূ সালেহ মূসা পুনরায় ২২ লাখ টাকা দাবি করেন এবং সংসার করতে অস্বীকৃতি জানান।

এরপর সানাই মাহবুব গত ৭ ও ২২ জুলাই দুই দফা লিগ্যাল নোটিশ পাঠান। তবে মূসা ৭ জুলাইয়ের নোটিশ গ্রহণ করে ১৭ জুলাই অপমানজনক, মিথ্যা ও মানহানিকর জবাব দেন। সর্বশেষ, ৩১ জুলাই তিনি আফতাবনগরের বাসায় এসে বলেন, “তুই শতবার লিগ্যাল নোটিশ দিলেও আমি তা গ্রহণ করব না। ২২ লাখ টাকা না দিলে আমি সংসার করব না এবং অন্যত্র বিয়ে করব।”

সানাই মাহবুব মামলায় উল্লেখ করেছেন, তিনি যৌতুকবিহীনভাবে সংসার চালাতে চেয়েছেন এবং একাধিকবার সামাজিকভাবে চেষ্টা করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০