Alam
২১ অগাস্ট ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৪ জন

জুলাই গণ-অভ্যুত্থানের ২৬ মামলায় চার্জশিট প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলার মধ্যে ২৬টিতে চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারায় দায়ের হওয়া মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

সদর দপ্তরের তথ্য অনুযায়ী, হত্যা মামলাগুলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলার পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে দায়ের হয়েছিল। অন্যদিকে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুরসহ ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অধীনে দায়ের হওয়া মামলাগুলোতেও চার্জশিট দেওয়া হয়েছে।

এ ৮টি হত্যা মামলায় মোট ১ হাজার ১৫৩ জনকে আসামি করা হয়েছে। অন্য ধারার ১৮টি মামলায় আসামি ৬৮২ জন।

পুলিশ জানিয়েছে, এসব মামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। পাশাপাশি বাকি মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে দায়ীদের বিচারের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০