Alam
১০ অগাস্ট ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৪ জন

সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও তুহিন হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন এবং গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আয়োজনে আয়োজিত এ মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড শুধু সাংবাদিক নয়, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতারও প্রমাণ। দেশের নানা প্রান্তে সাংবাদিকরা এখন হুমকি ও ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন। এই পরিস্থিতি প্রমাণ করে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

এ সময়, বক্তারা দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন, তুহিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তাদের মতে, এই আইন কার্যকর হলে সাংবাদিকরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন এবং জনগণের অধিকার ও সত্য প্রকাশের পথ সুগম হবে।

দৈনিক করতোয়া প্রতিনিধি শাহজাহান মিঞার সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোশাররফ হোসেন বুলুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি একেএম শামসুল হক, নয়া দিগন্ত প্রতিনিধি রেজাউল ইসলাম, জনকণ্ঠ প্রতিনিধি সুদীপ্ত শামীম, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি শাহিন মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুর আলম মিয়া নুর প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০