মোসলেম মোহাম্মদ
১৯ জুলাই ২০২৫, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৩ জন

জামায়াত আমির অসুস্থ, হাসপাতালে নেওয়া হলো

Screenshot

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে হঠাৎ মঞ্চে পড়ে যান তিনি। প্রচণ্ড গরমে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং সমাবেশ শেষে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়।

জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, ডা. শফিকুর রহমানের রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রয়েছে। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দলটি।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আমির সমাবেশস্থলে পৌঁছালে নেতাকর্মীদের উষ্ণ শুভেচনায় সাড়া দেন তিনি। দুপুর ২টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল পর্ব শুরু হয়। বিকাল সোয়া ৫টার দিকে বক্তব্য দিতে ওঠেন ডা. শফিক। বক্তব্য চলাকালীন প্রথমবার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মঞ্চে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে সেবা দিয়ে আবার বক্তব্যে ফেরানো হয়। কিছুক্ষণ পর আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।

সেসময় স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা দ্রুত এগিয়ে আসেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেন। পরবর্তীতে মঞ্চে বসেই তিনি বক্তব্যের সমাপ্তি টানেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার তিতাসের শোলাকান্দিতে বৃক্ষরোপণ, মাদকবিরোধী র‍্যালি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

১

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পাওনার দাবিতে সন্তানদের প্রতিবাদ

২

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষোভ, অব্যাহতির দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

৩

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনও মুহূর্তে, আলোচনায় যারা ‎

৪

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

৫

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

৬

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

৭

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

৮

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

৯

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

১০

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১১

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

১২

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

১৩

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১৪

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১৬

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৮

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৯

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

২০