Alam
১০ মে ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২ জন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের ৬টি শিশু হাসপাতাল দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকার বিষয়ে প্রকাশিত একটি সংবাদ প্রধানমন্ত্রীর নজরে এসেছে। গত ১২ এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হলেও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।
এ ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী অব্যবহৃত হাসপাতালগুলো দ্রুত পরিদর্শন করে চালুর জন্য তাৎক্ষণিক নির্দেশনা দেন। পাশাপাশি আগামী ২ জুনের মধ্যে বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আলোচনায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের বিষয়ও উঠে আসে। বর্তমানে আংশিক চালু থাকা ৫০০ শয্যার এ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য স্থাপনা দ্রুত চালুর নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানা গেছে। সদর উপজেলায় নির্মিতব্য এ হাসপাতালটি সরকারের নির্বাচনী অঙ্গীকার—প্রতিটি জেলায় আধুনিক সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগে উচ্চ দারিদ্র্য হার, সীমিত স্বাস্থ্যসেবা অবকাঠামো ও দক্ষ জনবলের সংকটের কারণে জটিল রোগের চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল চালু হলে এটি উত্তরাঞ্চলের জন্য একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণ বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০