Alam
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৭ জন

রাকসু নির্বাচন: কোন হলের শিক্ষার্থী কোন কেন্দ্রে ভোট দেবেন, জানাল ইসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে ৯টি একাডেমিক ভবনে মোট ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের সদস্য এবং ভোটকেন্দ্র স্থাপন-সম্পর্কিত উপকমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত চলবে নির্বাচনি প্রচারণা। এরপর ২৮ সেপ্টেম্বর সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কোন হলের শিক্ষার্থীরা কোথায় ভোট দেবেন

মন্নুজান হল – মমতাজউদ্দিন একাডেমিক ভবন, সমাজকর্ম বিভাগ, কক্ষ ১৫৬

শহীদ জিয়াউর রহমান হল – ড. শহীদুল্লাহ কলা ভবন, বাংলা বিভাগ, কক্ষ ১৫০

জুলাই-৩৬ হল – ইসমাইল হোসেন সিরাজী ভবন, উত্তর গেট, কক্ষ ১২৮

রোকেয়া হল – একই ভবন, দক্ষিণ-পূর্ব গেট, কক্ষ ১২২

রবীন্দ্র ভবনে ভোট দেবেন তিনটি হলের শিক্ষার্থী:

তাপসী রাবেয়া হল – পূর্ব-মধ্য গেট, কক্ষ ১৪৬

বেগম খালেদা জিয়া হল – পূর্ব-দক্ষিণ গেট, কক্ষ ১১৯

রহমতুন্নেসা হল – দক্ষিণ-পশ্চিম ফটক, কক্ষ ১২৩

অন্যান্য ভোট কেন্দ্র:

শহীদ হবিবুর রহমান হল – জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন, কক্ষ ১৩৩

শহীদ শামসুজ্জোহা হল – একই ভবন, কক্ষ ১০১

বিজয়-২৪ হল – জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন, সিএসএল, কক্ষ ১২৫

নবাব আব্দুল লতিফ হল – একই ভবন, দক্ষিণ-পশ্চিম ফটক, কক্ষ ১১৬

শেরেবাংলা ফজলুল হক হল – সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, কক্ষ ১৩৩

মতিহার হল – একই ভবন, কক্ষ ২০৮

মাদার বখশ হল – জগদীশ চন্দ্র একাডেমিক ভবন, টিচার্স লাউঞ্জ

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল – একই ভবন, কক্ষ ১০৫

সৈয়দ আমীর আলী হল – জুবেরী ভবন, পূর্ব হল রুম

শাহ মখদুম হল – জুবেরী ভবন, পশ্চিম হল রুম

ভোট গণনা ও ফলাফল ঘোষণা

ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে গণনা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার হান্নান। ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য এই রাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গত ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই ক্যাম্পাসে নির্বাচনি আমেজ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০