মোসলেম মোহাম্মদ
১৬ জুলাই ২০২৫, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭১ জন

গোপালগঞ্জে কারফিউ: এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ জারি করা হয়, যার ফলে শিক্ষা কার্যক্রমে এ স্থগিতাদেশ আসে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার এইচএসসি পরীক্ষার্থীদের ১৭ জুলাইয়ের ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (পত্র কোড: ১২৬) পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য জেলার এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

একই ধরনের ঘোষণা এসেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকেও। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জে ১৭ জুলাইয়ের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ভোকেশনাল ও বিএমটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য জেলার পরীক্ষাগুলো যথারীতি চলবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক নিশ্চিত করেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য সব জেলার আলিম পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চালু থাকবে।

প্রসঙ্গত, এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে গোপালগঞ্জ শহরে সংঘর্ষে চারজন নিহত এবং পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন কারফিউ ঘোষণা করে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০