মোসলেম মোহাম্মদ
১০ জুলাই ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭৬ জন

কুমিল্লা বোর্ডে একমাত্র শূন্য ফলাফল—এই স্কুল থেকে কেউই পাস করেনি

Screenshot

 

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় নাঙ্গলকোটের শিক্ষাপ্রতিষ্ঠানটির হতাশাজনক ফল

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে সার্বিকভাবে পাসের হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। এবার বোর্ডের আওতাভুক্ত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কেউই পাস করতে পারেনি নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষার্থীও। প্রতিষ্ঠানটির ৩২ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে, যা স্থানীয় শিক্ষাব্যবস্থা ও পরিচালনায় বড় প্রশ্ন তুলে দিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। এ সময় বোর্ড সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, এবার কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। মেয়েদের পাসের হার ছিল ৬৪ দশমিক ২৬ শতাংশ, ছেলেদের ৬২ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েরা ৫ হাজার ৪৯৫ জন এবং ছেলেরা ৪ হাজার ৪০৭ জন।

শাখাভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি—৮৮ দশমিক ০১ শতাংশ। মানবিক শাখায় এটি ৪৬ দশমিক ৭৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৫৩ দশমিক ৯২ শতাংশ।

শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২২টি হলেও ইসলামপুর উচ্চবিদ্যালয়ের ফল বিপরীত চিত্র উপস্থাপন করেছে। এই ফলাফল বিদ্যালয়টির প্রশাসনিক কার্যকারিতা এবং শিক্ষার মান নিয়ে নতুন করে ভাবনার দরকার দেখিয়েছে বলে মত বিশ্লেষকদের।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০