Alam
২১ অগাস্ট ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৮ জন

মেসিহীন মায়ামিকে সেমিতে তুললেন সুয়ারেজ

লিওনেল মেসির অনুপস্থিতিতেও দারুণ জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের জোড়া গোলে লিগস কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে দলটি। মেক্সিকোর ক্লাব টাইগ্রেস ইউএএনএলকে ২-১ গোলে হারায় মায়ামি।

বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চেজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ইনজুরির কারণে বেঞ্চে না বসে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন লিওনেল মেসি। সতীর্থের অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেন তার দীর্ঘদিনের সঙ্গী সুয়ারেজ।

২৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। টাইগ্রেস ডিফেন্ডার হাভিয়ের আকুইনোর হাতে বল লাগায় পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে নির্ভুল শটে জাল খুঁজে পান সুয়ারেজ। তবে প্রথমার্ধে আঘাত পান জর্দি আলবা। বিরতির আগে খেললেও পরে আর মাঠে নামতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধ শুরুর আগেই বড় ধাক্কা খায় মায়ামি। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। ফলে গ্যালারি থেকেই সহকারী কোচকে নির্দেশনা দিতে হয় তাকে।

৬৭ মিনিটে টাইগ্রেসকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোরেয়া। তবে শেষ মুহূর্তে আবারও পেনাল্টি পায় মায়ামি। ৮৯ মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে সুয়ারেজ নিজের দ্বিতীয় গোল করেন এবং দলকে সেমিফাইনালে তোলেন।

এ জয়ে শেষ চারে জায়গা পাকা করল ইন্টার মায়ামি। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ওরল্যান্ডো সিটি ও তালুকার মধ্যে বিজয়ী দলের সঙ্গে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০