মোসলেম মোহাম্মদ
১১ অক্টোবর ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

নকলায় খুদে শিক্ষার্থীদের সাহিত্য অনুশীলন ও আলোচনা সভা

মো. ফিরোজ উদ্দিন, নকলা:

শেরপুরের নকলায় খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য অনুশীলন, কবিতা ও ছোটগল্প প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর সকালে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ, শেরপুর জেলা শাখার উদ্যোগে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ি এলাকার শেকড় পাবলিক স্কুলে এ আয়োজন করা হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও অনুশীলন লেখক পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি কবি, সাংবাদিক ও সংগঠক এ এম ফিরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইটকান্দি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ইংরেজি প্রভাষক কবি তারেক আহসান।

আরও বক্তব্য দেন বানেশ্বর্দী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক কবি আবু রায়হান ও শেকড় পাবলিক স্কুলের শিক্ষিকা সাদিয়া খাতুন।

প্রধান অতিথি খুদে শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজনকে স্বাগত জানান। তিনি বলেন, ছোটবেলা থেকে নিয়মিত সাহিত্যচর্চার সুযোগ পেলে এসব শিক্ষার্থীর মধ্য থেকেই ভবিষ্যতে কবি ও সাহিত্যিক গড়ে উঠতে পারে। তিনি এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কবিতা ও ছোটগল্প প্রতিযোগিতায় মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। দুই বিভাগে তিনজন করে মোট ছয়জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

কবিতা বিভাগে প্রথম হয় দ্বিতীয় শ্রেণির আহনাফ হোসেন আদিল, দ্বিতীয় হয় চতুর্থ শ্রেণির ইলমা সুলতানা এবং তৃতীয় হয় পঞ্চম শ্রেণির মরিয়ম আক্তার।

ছোটগল্প বিভাগে প্রথম হয় পঞ্চম শ্রেণির রাবিয়া আক্তার রিয়া, দ্বিতীয় হয় একই শ্রেণির ইসরাত জাহান সেতু এবং তৃতীয় হয় মরিয়ম আক্তার।

অনুষ্ঠানে স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকলায় খুদে শিক্ষার্থীদের সাহিত্য অনুশীলন ও আলোচনা সভা

১

কুরআন শেখাতে পাঠানো শিশুর হাতে আঘাতের দাগ—গৌরীপুরের মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মায়ের মারধরের অভিযোগ

২

কুমিল্লার তিতাসের শোলাকান্দিতে বৃক্ষরোপণ, মাদকবিরোধী র‍্যালি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

৩

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পাওনার দাবিতে সন্তানদের প্রতিবাদ

৪

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষোভ, অব্যাহতির দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

৫

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনও মুহূর্তে, আলোচনায় যারা ‎

৬

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

৭

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

৮

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

৯

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

১০

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

১১

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

১২

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১৩

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

১৪

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

১৫

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১৬

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১৭

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১৮

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

২০