Alam
৩ এপ্রিল ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৭ জন

ভারতের বিপক্ষে ফাইনালে আজ বাংলাদেশের যুবারা, শিরোপা ধরে রাখার লক্ষ্য

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশের যুবারা।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ফাইনালের লড়াই।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। অন্যদিকে ভুটানকে ৫-০ গোলে বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।
দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী বলেছিলেন, যে কোনো মূল্যে ভারতকে হারিয়ে শিরোপা জিততে চায় দল। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের জায়গাও বেশ শক্ত। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়েছিল মিঠু-ফয়সালরা। দলের অন্যতম ভরসা যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভান, যিনি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করেন তিনি। সেমিফাইনালে নেপালের বিপক্ষে তার একটি দারুণ গোল অফসাইডের কারণে বাতিল হলেও মাঠের খেলায় দারুণ ছাপ রেখেছেন এই ফরোয়ার্ড। ফাইনালেও তার ওপরই বাড়তি নজর থাকবে।
সুলিভান পরিবারের আরেক সদস্য ডেক্লান সুলিভানও সেমিফাইনালে নেপালের বিপক্ষে ম্যাচের শেষদিকে মাঠে নেমে নিজের সামর্থ্যের আভাস দিয়েছেন। ফাইনালে তাকে শুরুর একাদশে দেখতে চান অনেক সমর্থক।
তবে সাফের ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। ২০২২ সালের ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। বয়সভিত্তিক আরও কয়েকটি ফাইনালেও ভারতের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে।
তবে আশার জায়গাও রয়েছে। ২০২৪ সালে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যেই কোচ মার্ক কক্সের শিষ্যরা এবার ফাইনালে মাঠে নামবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকলায় খুদে শিক্ষার্থীদের সাহিত্য অনুশীলন ও আলোচনা সভা

১

কুরআন শেখাতে পাঠানো শিশুর হাতে আঘাতের দাগ—গৌরীপুরের মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মায়ের মারধরের অভিযোগ

২

কুমিল্লার তিতাসের শোলাকান্দিতে বৃক্ষরোপণ, মাদকবিরোধী র‍্যালি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

৩

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পাওনার দাবিতে সন্তানদের প্রতিবাদ

৪

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষোভ, অব্যাহতির দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

৫

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনও মুহূর্তে, আলোচনায় যারা ‎

৬

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

৭

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

৮

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

৯

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

১০

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

১১

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

১২

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১৩

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

১৪

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

১৫

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১৬

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১৭

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১৮

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

২০