Alam
৩১ ডিসেম্বর ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৫ জন

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট পেতে রেকর্ড আবেদন

২০২৬ ফুটবল বিশ্বকাপ সরাসরি মাঠে বসে উপভোগ করতে নজিরবিহীন সাড়া দিচ্ছেন সারা বিশ্বের দর্শকরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের র‍্যান্ডম সিলেকশন ড্র টিকিটিং পর্বের প্রথমার্ধেই জমা পড়েছে প্রায় ১৫ কোটি টিকিটের আবেদন। সবমিলিয়ে বিশ্বকাপের টিকিট নিয়ে প্রায় ৩০ গুণ অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে।

ফিফার তথ্যমতে– ব্যক্তিগত ক্রেডিট কার্ডের ভিত্তিতে এখন পর্যন্ত মাত্র ১৫ দিনে ১৫ কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। চলমান এই প্রথম ধাপের টিকিটিং পর্বে বিদ্যমান টিকিটের তুলনায় চাহিদা ৩০ গুণেরও বেশি। অর্থাৎ, প্রাথমিক ধাপে যে পরিমাণ টিকিট রয়েছে সেই সংখ্যাকে অনেকাংশে ছাড়িয়ে গেছে।

১১ ডিসেম্বর র‌্যান্ডম সিলেকশন পদ্ধতিতে টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই আগ্রহের মাত্রা অতীতের সব বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে।
বিশ্বকাপের টিকিট নিয়ে এমন উন্মাদনাকে ‘ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তার স্পষ্ট প্রমাণ’ বলে উল্লেখ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে– মাত্র প্রথম দুই সপ্তাহেই এত বিপুল আবেদন প্রমাণ করে বিশ্বজুড়ে ফুটবল কতটা গভীরভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

ইনফান্তিনো বলেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন। প্রথম ১৫ দিনেই ১৫ কোটির বেশি টিকিটের আবেদন পড়েছে, যা এই আসরকে ৩০ গুণ অতিরিক্ত চাহিদাসম্পন্ন করেছে। ২০০টিরও বেশি দেশের ভক্তদের এই আগ্রহ সত্যিই অবিশ্বাস্য।’

আসন্ন বিশ্বকাপ ইতিহাস গড়বে বলেও দৃঢ় বিশ্বাস ফিফা সভাপতির, ‘উৎসাহী ভক্তদের এই বিপুল সাড়া প্রমাণ করে আমাদের খেলাটি বিশ্বজুড়ে মানুষ কতটা ভালোবাসে। উত্তর আমেরিকায় আমরা ইতিহাস গড়তে যাচ্ছি, যেখানে ফুটবলের মাধ্যমে বিশ্বকে একত্রিত করা হবে।’ 

পরিসংখ্যান বলছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ এক অনন্য অবস্থানে আসীন হতে চলেছে। এখন পর্যন্ত টিকিটের চাহিদা ১৯৩০ সাল থেকে অনুষ্ঠিত সব বিশ্বকাপ ম্যাচের মোট দর্শকসংখ্যাকেও কয়েক গুণ ছাড়িয়ে গেছে। ফুটবলের এই মহাযজ্ঞে ৪৮টি দল মিলে খেলবে ১০৪টি ম্যাচ। যা হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে। 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০