Alam
১৬ অগাস্ট ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয় : আইন উপদেষ্টা

রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয়।

তিনি প্রশ্ন রাখেন, “পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য চিকিৎসকদের আলাদা সময় বরাদ্দ থাকে? ডাক্তাররা কি ওষুধ কোম্পানির প্রতিনিধি নাকি মানুষের সেবক?”

ড. আসিফ নজরুল জানান, বাংলাদেশের মানুষ বিদেশে চিকিৎসা নিতে যেতে চায় না, কিন্তু অপ্রয়োজনীয় টেস্ট, সঠিকভাবে রোগীর কথা না শোনা এবং ওষুধ কোম্পানির প্রভাবের কারণে অনেকেই বাধ্য হয়ে ভারত বা থাইল্যান্ডে যাচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের দক্ষতা রয়েছে, তবে সঠিক পরিবেশ ও সেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নার্সদের বেতন নিয়ে তিনি প্রশ্ন তোলেন। “একজন নার্স যদি মাত্র ১২ হাজার টাকা বেতন পান, তবে ভালো সেবা দেওয়ার জন্য তার মানসিক অবস্থাই বা কেমন থাকবে?”—এমন মন্তব্য করেন তিনি।

ড. নজরুল হাসপাতাল মালিকদের উদ্দেশে বলেন, “অতিরিক্ত মুনাফা না করে চিকিৎসা সেবার মান উন্নত করুন। এতে রোগীরা দেশের ভেতরেই আস্থা পাবে।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

ফেনীতে ছাত্রদল-ছাত্রলীগ মিলেমিশে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

হবিগঞ্জের বাহুবলে জমি বিরোধে সৎ ভাইয়ের হামলা, মা-ছেলে আহত

ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ কমিটি ও সংস্কারের দাবি: টিম্পল পাল নিশান

১০

চাঁদপুরে এনসিপিতে বিএনপি ও গণঅধিকার থেকে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

১১

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের পূর্ণ শক্তির দল ঘোষণা

১২

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

১৩

ন্যান্সিকে এমপি হিসেবে দেখতে চান অলিদ তালুকদার

১৪

দাউদকান্দিতে ‘স্বপ্নযাত্রা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

১৫

ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাদ্দাম হোসেন

১৬

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

১৭

শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৮

জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৯

ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

২০