Alam
১২ অগাস্ট ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

সফল হার্টের বাইপাস সার্জারির পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় যাবেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অপারেশনের দশ দিন পর চিকিৎসকদের অনুমতিতে বাসায় ফেরার সিদ্ধান্ত হয়েছে। ডা. শফিকুর রহমান তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া ও শুভকামনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং এ উপলক্ষে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

উল্লেখ্য, গত ২ আগস্ট সকালে ইউনাইটেড হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন এবং চিকিৎসকের পরামর্শে হাঁটাচলাও করছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০