মোসলেম মোহাম্মদ
১০ জুলাই ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৭ জন

অদম্য লিতুন জিরা: মুখ দিয়ে লিখে এসএসসিতে জিপিএ-৫

Screenshot

 

জন্ম থেকেই হাত-পা নেই—কিন্তু তাতে থেমে যায়নি লিতুন জিরার অগ্রযাত্রা। মুখ দিয়ে কলম ধরে লেখে, আর প্রতিটি পরীক্ষায় দেখিয়ে দেয় অদম্য মেধা ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবারের এসএসসি পরীক্ষায়ও বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে লিতুন, যেন নিজের সক্ষমতার আরেকটি চমকপ্রদ প্রমাণ রাখল সে।

লিতুন জিরা যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান। স্থানীয় গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল প্রকাশের পর লিতুনের পরিবারে বইছে আনন্দের জোয়ার। মেয়ের এ সাফল্যে গর্বিত বাবা-মা এবং শিক্ষকরা।

লিতুন জানায়, তার লক্ষ্য চিকিৎসক হওয়া। শুধু নিজের জীবনের জন্য নয়—সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেই সে এই স্বপ্ন দেখে। তার কথায়, “আমার শারীরিক সীমাবদ্ধতা আমাকে থামাতে পারেনি, আমি আরও দূর যেতে চাই।”

পূর্বে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাতেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় লিতুন। পেয়েছে বৃত্তি, শ্রেণির সেরা শিক্ষার্থী হিসেবে সম্মাননা, এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রেখেছে উজ্জ্বল পদচিহ্ন। নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অর্জন করেছে পুরস্কার ও স্বীকৃতি।

একাগ্রতা, সাহস এবং স্বপ্নের অটুট শক্তিকে সঙ্গী করে লিতুন জিরা আজ বাংলাদেশের সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুপ্রেরণার প্রতীক। তার পথচলা আমাদের শেখায়—ইচ্ছাশক্তিই মানুষের সবচেয়ে বড় শক্তি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

ফেনীতে ছাত্রদল-ছাত্রলীগ মিলেমিশে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

হবিগঞ্জের বাহুবলে জমি বিরোধে সৎ ভাইয়ের হামলা, মা-ছেলে আহত

ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ কমিটি ও সংস্কারের দাবি: টিম্পল পাল নিশান

১০

চাঁদপুরে এনসিপিতে বিএনপি ও গণঅধিকার থেকে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

১১

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের পূর্ণ শক্তির দল ঘোষণা

১২

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

১৩

ন্যান্সিকে এমপি হিসেবে দেখতে চান অলিদ তালুকদার

১৪

দাউদকান্দিতে ‘স্বপ্নযাত্রা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

১৫

ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাদ্দাম হোসেন

১৬

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

১৭

শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৮

জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৯

ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

২০