কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের যাত্রা। বুধবার (২৭ আগস্ট) ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে চতুর্থ স্তরের ইংলিশ ক্লাব গ্রিমসবি টাউনের কাছে টাইব্রেকারে ১২-১১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় রুবেন আমোরিমের শিষ্যরা। পুরো ম্যাচে দুই দল মিলে গোল করেন ২৭টি।
খেলার শুরু থেকেই দুর্দান্ত লড়াই করে গ্রিমসবি। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় দুই গোলে। ২২ মিনিটে চার্লস ভেরনাম ও ৩০ মিনিটে টাইরেল ওয়ারেনের নৈপুণ্যে চতুর্থ স্তরের দলটি চমক দেখায়।
তবে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরার চেষ্টা করে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৫ মিনিটে এমবুয়েমোর গোল ব্যবধান কমায়। আর নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে হ্যারি মাগুয়ের গোল করে ম্যাচে সমতা ফেরান।
শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে নাটকীয় লড়াইয়ে জয় পায় গ্রিমসবি। ইউনাইটেডের হয়ে এমবুয়েমোর শেষ শট লক্ষ্যভ্রষ্ট হলে কাপ থেকে বিদায় নেয় রেড ডেভিলসরা।
মন্তব্য করুন