Alam
১৬ অগাস্ট ২০২৫, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৯ জন

গরিব রোগীদের ১৪-১৫টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করেন: আসিফ নজরুল

রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট থেকে বিরত থাকতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, “এই অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। ধনী রোগীদের ওপর খরচ চাপালে সমস্যা নাই, কিন্তু গরিবদের ১৪-১৫টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে।”

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আসিফ নজরুল অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয়। তিনি প্রশ্ন তোলেন, “পৃথিবীর কোন দেশে প্রাইভেট ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তারদের আলাদা সময় বরাদ্দ থাকে? বড় ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? নিজেদের কোথায় নামাচ্ছেন ভেবে দেখুন।”

তবে তিনি বেসরকারি স্বাস্থ্য খাতের ইতিবাচক ভূমিকার কথাও তুলে ধরেন। তার মতে, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টরগুলো যে পরিমাণ মুনাফা করছে, তার সামান্য অংশ যদি পুনঃবিনিয়োগ করা যায় তাহলে বিদেশে গিয়ে চিকিৎসা করার প্রবণতা অনেক কমে আসবে।

তিনি বলেন, “মানুষ ভারত বা থাইল্যান্ডে চিকিৎসা নিতে যেতে চায় না। আমাদের দেশেই মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা আছে।”

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আসিফ নজরুল আরও বলেন, “আমার বাসায় কাজ করা এক ছেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল। তাকে ১৪টি টেস্ট দেওয়া হয়। পরে সে বিরক্ত হয়ে ঢাকার বাইরে চিকিৎসা নেয়, আর সেখানকার ডাক্তাররা এত টেস্ট দেননি।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০