Fahim hassan
২ অগাস্ট ২০২৫, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৬ জন

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

প্রথম রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফর শুরু করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২ আগস্ট) দুপুরে তিনি পাকিস্তানের লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটিই তার প্রথম পাকিস্তান সফর।

দুইদিনব্যাপী এ রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যেখানে ইরানের জ্যেষ্ঠ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সফরকালে ইরানি প্রেসিডেন্ট ইসলামাবাদে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রতিনিধি পর্যায়ের আনুষ্ঠানিক আলোচনাও অনুষ্ঠিত হবে।

তেহরান ছাড়ার আগে এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “এই সফরের প্রধান লক্ষ্য হলো ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, সীমান্ত সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।” তিনি আরও জানান, দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সফরের সময় সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও আন্তঃসীমান্ত বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তার ভাষায়, “আমরা বিশ্বাস করি আন্তঃসীমান্ত বাজার এবং সংযোগ পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিতে পারে।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার তিতাসের শোলাকান্দিতে বৃক্ষরোপণ, মাদকবিরোধী র‍্যালি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

১

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পাওনার দাবিতে সন্তানদের প্রতিবাদ

২

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষোভ, অব্যাহতির দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

৩

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনও মুহূর্তে, আলোচনায় যারা ‎

৪

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

৫

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

৬

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

৭

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

৮

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

৯

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

১০

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১১

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

১২

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

১৩

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১৪

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১৬

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৮

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৯

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

২০