Fahim hassan
৩ অগাস্ট ২০২৫, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৫ জন

টাঙ্গাইলে রাস্তা সংস্কার করলেন জামায়াত নেতাকর্মীরা

গোপালপুরে স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তা সংস্কার করলেন জামায়াতের ইউনিয়ন আমির জুলহাস উদ্দিন

টাঙ্গাইল, ১ আগস্ট:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল এলাকায় খানাখন্দে ভরা কাঁচা রাস্তা সংস্কার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার সকালে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়, যাতে অংশ নেন ইউনিয়ন আমির মোহাম্মদ জুলহাস উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া বাইশকাইল থেকে পূর্ব বাইশকাইল পর্যন্ত কাঁচা রাস্তার ওপর দীর্ঘদিন ধরে মাটি ভর্তি ট্রাক ও ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটির বেহাল অবস্থা তৈরি হয়। বর্ষায় কাদামাটি ও শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবির পরও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এ অবস্থায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখা উদ্যোগ গ্রহণ করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ শুরু করে। এতে এলাকার সাধারণ মানুষও খুশি প্রতিক্রিয়া জানান।

গোয়ালপাড়া বাইশকাইলের বাসিন্দা মো. ইব্রাহিম মেম্বার বলেন, “বহু বছর ধরে জনপ্রতিনিধিদের কাছে বলেছি রাস্তাটা ঠিক করার জন্য। পার্শ্ববর্তী এলাকায় রাস্তা পাকা হলেও আমাদেরটা থেকে গেছে অবহেলিত। আজ জামায়াতের লোকজন নিজেরা এসে কাজ করছে—এটা খুবই প্রশংসনীয়।”

এ বিষয়ে ইউনিয়ন আমির মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামি রাজনৈতিক সংগঠন। আমরা শুধু রাজনীতি করি না, মানুষের কল্যাণেও কাজ করতে চাই। এ রাস্তাটি বহুদিন ধরে মানুষের ভোগান্তির কারণ ছিল, তাই আজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এটি সংস্কার করেছি।”

তিনি আরও জানান, “এর আগেও এলাকাবাসীর পাশে থেকে আমরা এ ধরনের কাজ করেছি, আগামীতেও আমাদের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০