Fahim hassan
৩ অগাস্ট ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৮ জন

সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করলেন ছাত্রদলের নেতাকর্মীরা

সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করল ছাত্রদল, বলল ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’

ঢাকা, ৩ আগস্ট:

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ শেষে সড়কজুড়ে ছড়িয়ে থাকা পানির বোতল ও অন্যান্য ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করলেন সংগঠনের নেতাকর্মীরা। রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ ও আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয়ভাবে আগে থেকেই নির্দেশনা ছিল—সমাবেশ শেষে আশপাশের সড়ক পরিস্কার রাখতে হবে। তারা সেই নির্দেশনা বাস্তবায়ন করেছেন।

কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল খান বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আজ যেহেতু আমাদের সমাবেশ ছিল, তাই অনেকে ইচ্ছায়-অনিচ্ছায় সড়কে ময়লা ফেলেছেন। এটা আমাদের দায়বদ্ধতা, তাই সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করেছি।”

তিনি আরও বলেন, “শুধু সড়ক নয়, আমরা চাই—এই দেশ থেকেও সব ময়লা-আবর্জনা দূর হয়ে যাক। একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সমাজের সব অনাচারও পরিষ্কার করতে হবে।”

এ সময় উপস্থিত ছাত্রদলের অন্য নেতারাও জানান, রাজনৈতিক শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ধরনের কাজ তারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চান।

স্থানীয় পথচারী ও দোকানিরাও ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। একজন দোকানি বলেন, “রাজনীতি মানেই হট্টগোল—এই ধারণা একটু বদলেছে আজ। তারা নিজেরাই পরিষ্কার করছে, এটা আমরা আগে দেখিনি।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০