Alam
১ অগাস্ট ২০২৫, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮১ জন

গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় ও ঐতিহাসিক বাণিজ্য চুক্তি— শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর পূর্বনির্ধারিত ৩৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে, যা পূর্বাভাসের তুলনায় ১৭ শতাংশ কম। এই সিদ্ধান্তকে “গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়” বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানান, এই চুক্তির ফলে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা পেয়েছে এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

ড. ইউনূস বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করায় আমরা আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই। শুল্ক নির্ধারণে ১৭ শতাংশ পয়েন্ট হ্রাস একটি বড় সাফল্য। এটি আমাদের কৌশলগত সক্ষমতা এবং আন্তর্জাতিক পর্যায়ে অবস্থানকে তুলে ধরে।”

তিনি আরও বলেন, “গত ফেব্রুয়ারি থেকে আমাদের আলোচকরা নিরবচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করেছেন। শুল্ক, অ-শুল্ক এবং নিরাপত্তা বিষয়ক জটিল আলোচনার মধ্য দিয়ে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পথ পাড়ি দিয়েছেন।”

চুক্তির ফলে বাংলাদেশের তুলনামূলক সুবিধা বজায় থাকবে বলেও জানান তিনি। তাঁর মতে, “এই অর্জন কেবল একটি অর্থনৈতিক চুক্তি নয়; বরং এটি আমাদের জাতীয় দৃঢ়তা, কৌশলী নেতৃত্ব এবং সমৃদ্ধির ভিশনের প্রতিফলন।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩১ জুলাই হোয়াইট হাউসের এক ঘোষণায় নতুন শুল্কহার প্রকাশ করা হয়। আগে বাংলাদেশকে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের কথা জানানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ শতাংশ কমিয়ে তা ২০ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০