Fahim hassan
২৯ জুলাই ২০২৫, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২০ জন

ভুয়া র‍্যাবকে ধাওয়া দিয়ে ধরল আসল র‍্যাব, গণপিটুনি

ফরিদপুরে র‍্যাব পরিচয়ে ডাকাতি ও অপহরণ: পাঁচ ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, দুই স্বর্ণ ব্যবসায়ী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের নগরকান্দায় র‍্যাব পরিচয়ে ডাকাতি ও অপহরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র‍্যাবের পোশাক, ওয়াকিটকি, হাতকড়া, অস্ত্র সদৃশ গ্যাস লাইট ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তাদের দ্বারা অপহৃত স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

ঘটনার বিবরণ

ভুক্তভোগী দুই ভাই জয়দেব আধ্য (৫৩) ও বিশ্বনাথ আধ্য (৫৭) সাতক্ষীরার বাসিন্দা। সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে তাঁরা ব্যবসায়িক প্রয়োজনে ঢাকার তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির যন্ত্রাংশ কিনে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেসে’ করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস বাসটির গতিরোধ করে।

এরপর র‍্যাব লেখা পোশাক পরা ৩-৪ জন ব্যক্তি বাসে উঠে নিজদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাদের চোখ বেঁধে ফেলা হয় এবং মারধর করে সঙ্গে থাকা নগদ ২,৭০০ টাকা ও কেনা যন্ত্রাংশ ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই র‍্যাব-১০ একটি অভিযান চালিয়ে ভুয়া র‍্যাব সদস্যদের গ্রেপ্তার করে এবং দুই ভুক্তভোগীকে উদ্ধার করে।

গ্রেপ্তার ও উদ্ধার

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—দিদার (২৯), মো. সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো. জামিল (৩২) এবং স্বপন খান (৪৫)। এদের মধ্যে সাইফুল ইসলাম ও স্বপন খান পালানোর সময় উত্তেজিত জনতার হাতে ধরা পড়েন এবং গণপিটুনির শিকার হন। পরে র‍্যাব সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:

  • ৪টি র‍্যাব লেখা জ্যাকেট
  • ৩টি র‍্যাব ক্যাপ
  • ২ জোড়া হাতকড়া
  • ১টি স্টেনগান
  • ১টি গ্যাস লাইট (পিস্তল সদৃশ)
  • ২টি ওয়াকিটকি সেট
  • ১টি পিস্তল কাভার
  • কয়েকটি মোবাইল ফোন
  • ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস

পূর্বে থাকা অপরাধের ইতিহাস

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে:

  • দিদারের বিরুদ্ধে রয়েছে ৮টি মামলা
  • মিন্টু গাজীর বিরুদ্ধে ৩টি মামলা
  • সাইফুল ইসলামের বিরুদ্ধে ৩টি মামলা
  • জামিলের বিরুদ্ধে রয়েছে একটি হত্যা মামলা
  • স্বপন খানের বিরুদ্ধে রয়েছে চুরি, ডাকাতি ও অস্ত্র মামলার পাশাপাশি ৪টি হত্যা মামলা

র‍্যাবের পরামর্শ ও সতর্কতা

র‍্যাব-১০-এর অধিনায়ক বলেন, “সব আন্তঃজেলা বাসে যাত্রার আগে ভিডিও ধারণ এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করলে এ ধরনের অপরাধ সহজেই রোধ করা সম্ভব।” একইসঙ্গে তিনি পরামর্শ দেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কাউকে সন্দেহজনক মনে হলে ৯৯৯-এ কল করা অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করা উচিত।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০