মোসলেম মোহাম্মদ
১৬ জুলাই ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৬ জন

আজকের দিনে গোপালগঞ্জে যাওয়া কতটা যুক্তিসঙ্গত?—ছাত্রদলের প্রশ্ন এনসিপিকে

Screenshot

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, “আজকের দিনে গোপালগঞ্জে যাওয়া কতটা যুক্তিসঙ্গত ছিল, তা জনগণই বিবেচনা করবে।”

বুধবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রামের ষোলশহরে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামসহ সব শহীদদের স্মরণে’ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের এক সমাবেশে এ কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়। গোপালগঞ্জ শেখ হাসিনার নির্বাচনী এলাকা হওয়ায় সেখানে এখনো আওয়ামী লীগের শক্ত অবস্থান রয়েছে। হামলার জেরে পুলিশের সঙ্গে দীর্ঘ সংঘর্ষ হয়, প্রাণ হারান অন্তত চারজন। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং নিরাপত্তার ঘেরাটোপে এলাকা ছাড়েন এনসিপি নেতারা।

এ প্রেক্ষাপটেই নাছির বলেন, “যেদিন শহীদ আবু সাঈদ ও অন্যান্যদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হচ্ছে, সেদিনই এনসিপি গোপালগঞ্জে গিয়ে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করলো—এটা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় নয়।”

এ সময় তিনি জামায়াতের তীব্র সমালোচনা করে বলেন, “দেশের সাহসী প্রশাসনিক কর্মকর্তাদের জামায়াতের ইশারায় বদলি করা হচ্ছে, আর তাদের জায়গায় নিয়োগ পাচ্ছে আওয়ামী উচ্ছিষ্টভোগীরা। এ কারণেই আজ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি।”

তিনি আরও দাবি করেন, “জুলাই অভ্যুত্থানে ইসলামী ছাত্রশিবিরের অংশগ্রহণের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আজও তারা দিতে পারেনি।”

ছাত্রদল নেতা নাছিরের বক্তব্যে গোপালগঞ্জের সাম্প্রতিক উত্তেজনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য ও কৌশলের প্রশ্নও উঠে আসে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০