Alam
১৪ জানুয়ারী ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

বরিশালে হামলা ও দোকান ভাঙচুরের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেছেন ৭৫ বছর বয়সী মালতী রানী নাথ।

দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আবেদনটি জমা দেন।
আবেদনে মালতী রানী নাথ উল্লেখ করেন, ২০২৪ সালের ৬ আগস্ট তার ওপর হামলা চালানো হয় এবং তার দোকান ভাঙচুর করা হয়।

এ ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির লিংকু এবং তার বড় ভাই জামাল হোসেন নোমান জড়িত বলে অভিযোগ করেন তিনি। বয়সজনিত শারীরিক দুর্বলতা ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে তিনি দলীয় প্রধানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবির লিংকুর বিরুদ্ধে পূর্বে জারি করা বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, অভিযোগের নিষ্পত্তি না করেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় ন্যায়বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করেছেন তারা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০