Alam
১ মে ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯ জন

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা বলেছেন, দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের প্রাপ্য অধিকার ও ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি।
শুক্রবার (১ মে) রাজধানীর শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ শ্রমনির্ভর কাজে যুক্ত থাকলেও শ্রমিকদের অধিকার এখনো তাদের নাগালের বাইরে। বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের আয় এতটাই কম যে পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে।
আখতার হোসেন আরও বলেন, নিম্ন আয়ের কারণে শ্রমিক পরিবারের সন্তানরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে প্রজন্মের পর প্রজন্ম একই পেশায় আটকে থাকছে এবং সামাজিক অবস্থার কোনো ইতিবাচক পরিবর্তন ঘটছে না।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অর্থনীতি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অতীতে যারা অর্থনৈতিক অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল, তাদের জন্য পুনরায় সুযোগ তৈরির অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্ট আইনের সমালোচনা করেন। তার মতে, সামান্য অর্থ ফেরত দিয়ে ব্যাংকের মালিকানা ফিরে পাওয়ার সুযোগ দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কায়িক শ্রমের মাধ্যমে অর্থনীতিকে সচল রাখছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন, যাদের শ্রমে দেশের রপ্তানি আয়ের বড় অংশ অর্জিত হয়।
তিনি আরও বলেন, এত গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও অনেক শ্রমিকের মৌলিক জীবনমান নিশ্চিত হয়নি। অনেকেরই স্থায়ী বাসস্থান নেই, পর্যাপ্ত খাবার বা রান্নার সুবিধাও অনিশ্চিত। অথচ তাদের শ্রমের ওপর নির্ভর করেই দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১০

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১১

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১২

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৩

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৪

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৫

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

১৬

ফেনীতে ছাত্রদল-ছাত্রলীগ মিলেমিশে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

১৭

হবিগঞ্জের বাহুবলে জমি বিরোধে সৎ ভাইয়ের হামলা, মা-ছেলে আহত

১৮

ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ কমিটি ও সংস্কারের দাবি: টিম্পল পাল নিশান

১৯

চাঁদপুরে এনসিপিতে বিএনপি ও গণঅধিকার থেকে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

২০