Alam
৪ এপ্রিল ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৭ জন

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্পখাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে এই বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত রয়েছেন।
সরকারি সূত্র জানিয়েছে, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে।
নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে নিয়মিত ও কাঠামোগত সংলাপের একটি প্ল্যাটফর্ম তৈরি করাই এই পরিষদের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পোন্নয়ন এবং ব্যবসাবান্ধব নীতি প্রণয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের মোট নয়জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের নীতিনির্ধারক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে সরাসরি মতবিনিময়ের এই উদ্যোগ দেশের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১০

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১১

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১২

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৩

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৪

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৫

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

১৬

ফেনীতে ছাত্রদল-ছাত্রলীগ মিলেমিশে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

১৭

হবিগঞ্জের বাহুবলে জমি বিরোধে সৎ ভাইয়ের হামলা, মা-ছেলে আহত

১৮

ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ কমিটি ও সংস্কারের দাবি: টিম্পল পাল নিশান

১৯

চাঁদপুরে এনসিপিতে বিএনপি ও গণঅধিকার থেকে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

২০