মোসলেম মোহাম্মদ
১৫ জুলাই ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৩ জন

সরকারি ভবনে জামায়াতের কার্যালয়? নেতার দাবি— ‘দখল নয়, কেবল ব্যবহার’

Screenshot

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিত্যক্ত সরকারি ভবনে দলীয় কার্যক্রম চালাচ্ছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তুলা উন্নয়ন বোর্ডের একতলা ভবনে ‘উল্লাপাড়া পৌর জামায়াতের ৫ নম্বর ওয়ার্ড অফিস’ লেখা সাইনবোর্ড লাগিয়ে সেখানে প্রতিনিয়ত দলীয় সভা-সমাবেশ চলার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস ধরে ভবনটি জামায়াতের একটি কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। আশপাশেই রয়েছে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়সহ একাধিক সরকারি দপ্তর।

বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী বলেন, “ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আমাদের নেতাকর্মীরা স্থানীয়ভাবে কথা বলে দুটি কক্ষ সংস্কার করে সেখানে বসছেন। সরকারি প্রয়োজনে চাইলে ভবন ছেড়ে দেওয়া হবে। এটি কোনো দখল নয়, বরং ব্যবহার বলা চলে।”

এদিকে তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোস্তফা কামাল জানান, “একসময় ভবনটিতে অফিস থাকলেও বর্তমানে কোনো কার্যক্রম নেই। নিয়ম অনুযায়ী, ভবনের দেখভাল করার দায়িত্ব উপজেলা প্রশাসনের।”

স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা এখনো জানা যায়নি। তবে সরকারি সম্পত্তি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০