Alam
৪ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৭ জন

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখরদী গ্রামে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ার অভিযোগে একটি নির্মাণাধীন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামের হাজী আলী আহমেদের বাড়িতে তার ছেলে এ কে এম জুলফিকার আলী একটি স্থাপনা নির্মাণকাজ চালিয়ে আসছিলেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে স্থানীয় ও বহিরাগতদের সমন্বয়ে একদল ব্যক্তি বাড়িতে গিয়ে জুলফিকার আলী ও তার স্ত্রী ডাক্তার তাহমিনা জাহাঙ্গীরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বাড়িতে হামলা চালায় বলে দাবি করেন ভুক্তভোগীরা। বাধা দিতে গেলে কয়েকজন নারী আহত হন। এ সময় বাড়ির কয়েকটি কক্ষে ভাঙচুর, লুটপাট এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি নির্মাণকাজে ব্যবহৃত রড, সিমেন্ট ও ইট নিয়ে যাওয়া এবং নির্মাণাধীন স্থাপনায় ব্যাপক ভাঙচুরের কথাও জানানো হয়।
ভুক্তভোগী এ কে এম জুলফিকার আলী জানান, ঘটনার পর তিনি দাউদকান্দি মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০