মোসলেম মোহাম্মদ
১২ জুলাই ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪০ জন

মিটফোর্ড হত্যাকাণ্ডে ছাত্রদলের ৯ নেতার পদত্যাগ, তীব্র প্রতিক্রিয়া শিক্ষাঙ্গনে

 

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) সংলগ্ন এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় সারাদেশে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার সঙ্গে যুবদল সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠার পর ছাত্রদলের অন্তর্গত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানান। সংগঠনের প্রতি ক্ষোভ ও নৈতিক অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা পর্যায় থেকে অন্তত ৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখার ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সায়ীদ ফেসবুক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন। একইভাবে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত ও আইন বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রানা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগের খবর জানান।

পদত্যাগকারীদের মধ্যে আরও রয়েছেন—সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল মিয়া, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া, গোপালগঞ্জ মেডিকেল কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি জাহিমুর রহমান জিসান, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক রহমান এবং সিলেটের চুনারুঘাটের রানীগাঁও শাখার সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল।

এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রসমাজের দাবি, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্র রাজনীতিতে সহিংসতা ও অপরাধের স্থান নেই—এমন বার্তাই দিচ্ছেন পদত্যাগকারী নেতারা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০