মোসলেম মোহাম্মদ
১২ জুলাই ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদার জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি ও হামলা

Screenshot

 

রাজধানীর পল্লবীতে চাঁদার দাবিকে কেন্দ্র করে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানটিতে গুলি চালিয়ে তাণ্ডব চালিয়েছে ২৫-৩০ জনের একটি দল।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে পল্লবীর আলাব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামে একটি আবাসন প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, আলাব্দিরটেক এলাকায় বিকেলে কিছু লোক ত্রাস সৃষ্টি করে এবং গুলি ছোড়ে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিনুল এহসান জানান, তিন সপ্তাহ আগে ‘জামিল’ নামে এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি প্রথমে দুই দফায় হামলা চালান, পরে শুক্রবার আরও বড় পরিসরে হামলা করে সিসিটিভি ক্যামেরা, আসবাব ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার তিতাসের শোলাকান্দিতে বৃক্ষরোপণ, মাদকবিরোধী র‍্যালি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

১

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পাওনার দাবিতে সন্তানদের প্রতিবাদ

২

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষোভ, অব্যাহতির দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

৩

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনও মুহূর্তে, আলোচনায় যারা ‎

৪

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

৫

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

৬

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

৭

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

৮

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

৯

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

১০

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১১

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

১২

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

১৩

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১৪

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১৬

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৮

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৯

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

২০