মোসলেম মোহাম্মদ
১২ জুলাই ২০২৫, ৮:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৭ জন

“আমরা এখন এতিম হয়ে গেছি, এখন কোথায় গিয়ে দাঁড়াব?”

Screenshot

 

মিটফোর্ডে নির্মম হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের সন্তানদের হৃদয়বিদারক আহ্বান

ঢাকার মিটফোর্ড এলাকায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যবসায়ী মোহাম্মদ সোহাগের পরিবার বিচার চেয়েছে। নিহতের কিশোরী কন্যা সোহানা কাঁদতে কাঁদতে বলেন, “আমরা এখন এতিম হয়ে গেছি, এখন কোথায় গিয়ে দাঁড়াব? বাবাকে যারা হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই।”

শুক্রবার (১১ জুলাই) সকালে সোহাগের মরদেহ ঢাকা থেকে নিজ এলাকা বরগুনার ইসলামপুরে নেওয়া হয়। সেখানে তার মা আলেয়া বেগমের কবরের পাশে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র সাত মাস বয়সে বজ্রপাতে সোহাগ তার বাবাকে হারান। এরপর মা আলেয়া বেগম জীবিকার প্রয়োজনে ঢাকায় পাড়ি জমান। বহু কষ্টে সোহাগ বড় হয়ে উঠেন এবং পরে মিটফোর্ড এলাকায় ‘মেসার্স সোহানা মেটাল’ নামে একটি দোকান চালু করেন। স্ত্রী লাকি বেগম ও সন্তানদের নিয়ে কেরানীগঞ্জের মডেল টাউন এলাকায় বসবাস করতেন।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাসিক দুই লাখ টাকা চাঁদা দাবি করা হতো। চাঁদা না দেওয়ায় কয়েকবার দোকানে তালা মেরে দেওয়া হয়। ৯ জুলাই বিকেলে তাকে বাসা থেকে ডেকে নেয় চাঁদাবাজরা। এক পর্যায়ে নির্মমভাবে মারধরের পর পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

সোহাগের বোন ফাতেমা বেগম বলেন, “ভাইয়ের ব্যবসায়িক সাফল্য অনেকেই সহ্য করতে পারছিল না। চাঁদা না দেওয়ার অপরাধে তাকে হত্যা করা হয়েছে।”

স্ত্রী লাকি বেগম বলেন, “আমার স্বামী কারও ক্ষতি করেনি। শুধু চাঁদা দিতে অস্বীকার করেছিল বলেই তাকে এমনভাবে হত্যা করা হয়েছে। এখন আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাঁচতে হয়।”

এই নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে নিন্দার ঝড় তুলেছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন— চাঁদার বিরুদ্ধে মুখ খুললে এভাবেই কি মরতে হবে?

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০