Alam
২৯ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৩ জন

মালয়েশিয়াগামী ১৬০০ প্রার্থীর সাক্ষাৎকার কখন, জানাল বোয়েসেল

মালয়েশিয়া সরকারের অনুমোদিত নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী প্রেরণের প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। এ খাতে তালিকাভুক্ত ৭ হাজার ৮৭৩ জন প্রার্থীর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৬০০ জনের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

রোববার (২৮ সেপ্টেম্বর) বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারা সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রার্থী ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ভিসা বৈধ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতাসহ নানা কারণে মালয়েশিয়া যেতে পারেননি, তাদের মধ্য থেকে গুগল ডকস ফর্মের মাধ্যমে আবেদনকারীদের ক্রমানুসারে প্রথম ১,৬০০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়েছে। এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলার প্রবাসী মিলনায়তনে।

সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি

২ অক্টোবর সকাল ৭:৩০ মিনিটে: ক্রমিক ১–৪০০ পর্যন্ত ৪০০ জন

৭ অক্টোবর সকাল ৭:৩০ মিনিটে: ক্রমিক ৪০১–৮০০ পর্যন্ত ৪০০ জন

৮ অক্টোবর সকাল ৭:৩০ মিনিটে: ক্রমিক ৮০১–১,২০০ পর্যন্ত ৪০০ জন

৯ অক্টোবর সকাল ৭:৩০ মিনিটে: ক্রমিক ১,২০১–১,৬০০ পর্যন্ত ৪০০ জন

সঙ্গে আনতে হবে যে কাগজপত্র

পূরণকৃত CLAB/CIDB আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি

মূল পাসপোর্ট (পূর্বের সব পাসপোর্টসহ) ও রঙিন ফটোকপি

পাসপোর্ট সাইজের ২টি ছবি ও ফুল বডির (২x৪ ইঞ্চি) ১টি ছবি

প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদপত্র

অভিবাসন ব্যয়

নির্বাচিত প্রার্থীদের সরকারি নির্ধারিত ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে। এ অর্থের বাইরে কেউ দাবি করলে তিনি প্রতারক হিসেবে বিবেচিত হবেন। নগদ অর্থ লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে। বোয়েসেল স্পষ্ট করেছে যে, তাদের বাংলাদেশে কোনো এজেন্ট, প্রতিনিধি বা শাখা অফিস নেই।

কর্মী প্রেরণ প্রক্রিয়া

এরই মধ্যে বোয়েসেল তাদের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে মালয়েশিয়ার নির্মাণ খাতে কর্মী প্রেরণ প্রক্রিয়ার একটি ফ্লো-চার্টও প্রকাশ করেছে, যাতে কর্মীরা পুরো প্রক্রিয়া সহজভাবে বুঝতে পারেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

ফেনীতে ছাত্রদল-ছাত্রলীগ মিলেমিশে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

হবিগঞ্জের বাহুবলে জমি বিরোধে সৎ ভাইয়ের হামলা, মা-ছেলে আহত

ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ কমিটি ও সংস্কারের দাবি: টিম্পল পাল নিশান

১০

চাঁদপুরে এনসিপিতে বিএনপি ও গণঅধিকার থেকে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

১১

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের পূর্ণ শক্তির দল ঘোষণা

১২

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

১৩

ন্যান্সিকে এমপি হিসেবে দেখতে চান অলিদ তালুকদার

১৪

দাউদকান্দিতে ‘স্বপ্নযাত্রা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

১৫

ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাদ্দাম হোসেন

১৬

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

১৭

শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৮

জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৯

ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

২০