Fahim hassan
৬ অগাস্ট ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৭ জন

এবার ডিবি হেফাজতে মেজর সাদিকের স্ত্রী

গোপন প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ডিবি হেফাজতে

রাজধানীর বসুন্ধরা এলাকার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের অভিযোগে এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে মেজর (অব.) সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, “রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই অবস্থিত কে বি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামের এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তার স্বামীর সঙ্গে ওই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণেরও অভিযোগ রয়েছে।”

এর আগে, ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কে বি কনভেনশন সেন্টারে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। বৈঠক ও প্রশিক্ষণ কার্যক্রম ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

পরে ১৩ জুলাই ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলায় গ্রেফতার করা হয় ২২ জনকে, যারা বর্তমানে কারাগারে রয়েছেন।

এদিকে সুমাইয়া জাফরিন সম্পর্কে নানা বিভ্রান্তি ছড়ালে, বিষয়টি পরিষ্কার করে একটি বিবৃতি দেয় পুলিশ সদর দফতর। এতে জানানো হয়, “সুমাইয়া জাফরিন নামে পুলিশে কোনো নারী কর্মকর্তা নেই।”

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তদন্তের স্বার্থে সুমাইয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও আলোচনার ঝড় উঠেছে। একাংশ বলছে, এটি ক্ষমতাসীন দলের ভেতরকার একটি অংশের সংগঠিত প্রস্তুতি, অন্যরা বলছেন এটি বিরোধীদের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অংশ। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কারও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তদন্ত কাজ পরিচালনা করা হবে।

আরও পড়ুন:

  • সন্ত্রাসবিরোধী আইনে মামলা, কারাগারে ২২ জন
  • পুলিশে নেই সুমাইয়া জাফরিন নামে কোনো কর্মকর্তা: পুলিশ সদর দফতর

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০