Alam
১১ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮২ জন

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র

নেপালে চলমান বিক্ষোভের মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাঠমান্ডুতে এক বিশেষ সভায় জেন-জি প্রজন্মের প্রতিনিধিরা এই প্রস্তাব উত্থাপন করেন।

জানা যায়, সেনাপ্রধানের নেতৃত্বে সামরিক সদর দপ্তরে অনুষ্ঠিত আলোচনায় দেশজুড়ে আন্দোলনরত তরুণদের অনলাইন অংশগ্রহণ ছিল। টানা ছয় ঘণ্টার এই আলোচনায় বিক্ষোভকারীদের দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, সাম্প্রতিক সহিংসতায় নিহতদের জন্য দায়ী রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি।

এ সময় তরুণ প্রজন্মের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব করা হয়। পরে স্থানীয় সংবাদমাধ্যমে খবর আসে, জেন-জি আন্দোলনকারীদের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি।

এর আগে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত ঘিরে শুরু হওয়া প্রতিবাদ ধীরে ধীরে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। পুলিশের গুলিতে ও সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী ও সরকারের শীর্ষ নেতারা।

উল্লেখযোগ্যভাবে, সুশীলা কারকি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য তিনি আলোচিত ছিলেন। সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি প্রকাশ্যে বক্তব্যও দেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০