Fahim hassan
৬ অগাস্ট ২০২৫, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

রাশিয়া থেকে তেল কিনায় ভারতকে ‘শাস্তি’, ট্রাম্পের নতুন ঘোষণায় ২৫% অতিরিক্ত শুল্ক

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপর ইতোমধ্যে আরোপিত শুল্কের পাশাপাশি এবার নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ফলে দেশটির পণ্যের ওপর মোট শুল্কহার দাঁড়ালো ৫০ শতাংশে।

বুধবার (৬ আগস্ট) এক আনুষ্ঠানিক ঘোষণায় ট্রাম্প জানান, “রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে শাস্তি পেতেই হবে।” এ ঘোষণার মাত্র একদিন আগে (মঙ্গলবার ৫ আগস্ট) এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের ওপর শুল্ক বাড়ানো হবে—এবং ঠিক সময়মতোই এ ঘোষণা এল।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) এক নির্বাহী আদেশে ট্রাম্প বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত জানান। সেখানে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। যদিও তখন বাড়তি জরিমানার বিস্তারিত জানানো হয়নি, এবার সেটিও কার্যকর হলো।

ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, তিনি রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা দেশগুলোকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে বদ্ধপরিকর। সোমবার (৪ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, “রাশিয়ার তেল কিনে ভারত আমেরিকান স্বার্থের সঙ্গে বেঈমানি করেছে। এই মূল্য তাদের শোধ দিতেই হবে।”

এই নতুন শুল্ক আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। তার আগেই ভারতকে লক্ষ্য করে কার্যত ‘অর্থনৈতিক শাস্তি’ কার্যকর করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ব্রিকসভুক্ত দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ।

ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে দেশটির কূটনৈতিক মহলে আলোচনার ঝড় বইছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

  • ইইউ-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অভিযোগ ভারতের
  • ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের আলটিমেটাম: পুতিন নত হবেন?

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০