Fahim hassan
৬ অগাস্ট ২০২৫, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৩ জন

সমুদ্রসৈকতে দাঁড়িয়ে লাইভে সারজিসের বার্তা

কক্সবাজারে লাইভে জরুরি বার্তা দিলেন এনসিপি নেতা সারজিস আলম, ব্লু ইকোনমি ও জলবায়ু সহিষ্ণুতা নিয়ে করলেন গুরুত্বপূর্ণ আলোকপাত

নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই কক্সবাজার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে জরুরি বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বুধবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে সরাসরি লাইভে এসে তিনি ব্লু ইকোনমি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহিষ্ণুতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

লাইভে সারজিস আলম বলেন, “বাংলাদেশের বর্তমান সমুদ্রসীমা আমাদের স্থলভূমির প্রায় সমান। এই অপার সম্ভাবনার জায়গাটিকে কীভাবে একটি টেকসই ব্লু ইকোনমিতে রূপান্তর করা যায়, সেটিই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” তিনি আরও বলেন, “সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান নিশ্চিতকরণ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই পদক্ষেপ নিতে হবে।”

তিনি জাতীয় নাগরিক পার্টির ২৪ দফার ইশতেহারের ২১ নম্বর দফার কথা উল্লেখ করে বলেন, “জলবায়ু সহিষ্ণুতা ও নদী-সমুদ্র রক্ষা আমাদের অঙ্গীকারের অংশ। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে উপকূলীয় অঞ্চলগুলো যেভাবে হুমকির মুখে পড়ছে, তা থেকে রক্ষায় আগাম পূর্বাভাস এবং প্রস্তুতির সক্ষমতা অর্জন করা জরুরি।”

সারজিস আলম আরও বলেন, “সমুদ্রের খনিজ সম্পদ যেন টেকসই ও পরিবেশবান্ধব উপায়ে আহরণ করা হয়, তা নিশ্চিত করতে হবে। দেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম ভিত্তি হতে পারে এই ব্লু ইকোনমি।”

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর এনসিপির একটি প্রতিনিধিদল মাইক্রোবাসযোগে সরাসরি উখিয়ার ইনানী এলাকায় পৌঁছায়। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন—দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তার স্বামী ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন অন্তর্বর্তী সরকারের ঘোষিত “জুলাই গণঅভ্যুত্থান” দিবস উদযাপন চলছে। অথচ এই দিবসের আয়োজনে উপস্থিত না হয়ে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার সফর রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও জল্পনা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে—এই সফরের পেছনে নাকি রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের পরিকল্পনা। যদিও এনসিপি নেতারা এসব গুজব সাফ প্রত্যাখ্যান করেছেন।

এদিকে আজ (৬ আগস্ট) বিকেলে এনসিপির কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের পক্ষ থেকে একটি ‘কারণ দর্শানোর নোটিশ’ পাঠানো হয়েছে কক্সবাজার সফররত পাঁচ নেতার প্রতি। অভিযোগ উঠেছে, দলের পর্ষদকে না জানিয়ে তারা এককভাবে এ সফরে গিয়েছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচনা করা হচ্ছে।

এনসিপির অভ্যন্তরীণ এই ঘটনাপ্রবাহ এবং কক্সবাজার সফরের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো নানা প্রশ্ন রয়ে গেছে, যা রাজনৈতিক বিশ্লেষকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০