মোহাম্মদ শাহাদাত
৩০ জুন ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৭ জন

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন সংলাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই আলাপে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই ফোনালাপকে উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

এটি ছাড়াও, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গেও ফোনে কথা বলেন ড. ইউনূস। সেই সংলাপের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও এটি প্রযুক্তিগত সম্ভাবনা ও সহযোগিতা কেন্দ্রিক ছিল বলে জানা যায়।

এপ্রিল মাসে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠান প্রধান উপদেষ্টা। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তিন মাসের জন্য শুল্ক কার্যকর না করার অনুরোধ করেন।

চিঠিতে ড. ইউনূস বলেন, “আমরা ১৭ কোটিরও বেশি মানুষের একটি দ্রুত বিকাশমান বাজার। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে আমরা অগ্রণী ভূমিকা নিতে চাই এবং এর মাধ্যমে পারস্পরিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশই প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানিতে দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছে। ট্রাম্প প্রশাসন LNG রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকেই এ খাতে সহযোগিতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ।

এছাড়া, চিঠিতে জানানো হয়, কৃষিপণ্যসহ মার্কিন পণ্যের জন্য একটি বিশেষ শুল্কমুক্ত বন্ডেড ওয়্যারহাউস চালুর পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তুলা, গম, সয়াবিন, ভুট্টার মতো কৃষিপণ্য আমদানির মাধ্যমে মার্কিন কৃষকদের আয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশে মার্কিন পণ্যে তুলনামূলকভাবে সবচেয়ে কম শুল্ক আরোপ করা হয় উল্লেখ করে চিঠিতে জানানো হয়, নির্দিষ্ট কয়েকটি খাতে শুল্ক সম্পূর্ণভাবে শূন্য করার পাশাপাশি মেডিকেল যন্ত্রপাতি, গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ইত্যাদি উচ্চ প্রযুক্তির পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক হ্রাসের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া আমদানি প্রক্রিয়ায় অশুল্ক বাধা কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে পরীক্ষার বিধিনিষেধ সহজ করা, লেবেলিং নীতিমালা হালকা করা, শুল্ক প্রক্রিয়া সরলীকরণ এবং বাণিজ্য সুবিধা সম্প্রসারণ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০