মোসলেম মোহাম্মদ
২০ জুলাই ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০১ জন

তিতাসে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মুছা আটক

তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে মো. মোবারকের ছেলে মাদকাসক্ত মুছাকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১৯ মে ২০২৫, সোমবার দিবাগত রাতে গ্রামবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পাঙ্গাসিয়া গ্রামের সচেতন যুব সমাজের তৎপরতায় এই সফল অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুছা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার এই কর্মকাণ্ডে গ্রামে অসন্তোষ বিরাজ করছিল এবং যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল। এতে করে এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। ফলে স্থানীয় যুবকদের উদ্যোগে পুলিশকে তথ্য দিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

পুলিশ জানিয়েছে, আটক মুছার বিরুদ্ধে পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নতুন একটি মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্যাহ জানান, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে তিতাসকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।”

স্থানীয়দের মত, এ ধরনের অভিযান গ্রামে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১০

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১১

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৩

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৫

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৬

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৭

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৮

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৯

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

২০