অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি চিকিৎসক ও শিক্ষাবিদ ডা. শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাবেক বিজিবি কর্মকর্তা মো. ফারুক কামাল মুন্সী দায়িত্ব গ্রহণ করায় তাঁদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁদের যোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে সংগঠনটির সাহিত্য-সংস্কৃতি চর্চার পরিধি আরও বিস্তৃত হবে এবং জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নতুন ও সৃজনশীল লেখক গড়ার ধারা গতিশীল থাকবে বলে আশা করা যায়।
একই দিনে কেন্দ্রীয় কমিটি দায়িত্ব গ্রহণের পর কুমিল্লা জেলার তিতাস উপজেলায় প্রথম শাখা কমিটি ঘোষণা করা একটি সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। তিতাস উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জনাব নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গুণী গীতিকার জনাব খলিলুর রহমানকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।
শিক্ষা, সমাজসেবা ও সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা তিতাস উপজেলায় শিল্প-সাহিত্যের নতুন আলো ছড়াতে বিশেষ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত দুটি কমিটির সকল সদস্য ও সংগঠকদের উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করছি।
আশা করি, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব মিলে ‘অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ’-কে সাহিত্য ও সৃজনশীল চর্চায় এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
মন্তব্য করুন